এবার বাংলায় পুজো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সামনেই ২০২১ বিধানসভা ভোট। আর এই বিধানসভা নির্বাচনের আগে রীতিমত ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। বাংলাজুড়ে সংগঠনকে মজবুত করছেন দলনেত্রী। তবে তৃণমূলকে একফোঁটা জায়গা ছাড়তে চায় না বিজেপি। একাধিক দাবিতে সরকারের উপর চাপ বাড়াচ্ছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। তবে সামনেই পুজো। আর পুজোকে সামনে রেখেই বিধানসভা নির্বাচনে ঝাঁপিয়ে পরতে চায় বিজেপি।
মহাষষ্ঠীতে বঙ্গবাসীকে ভারচুয়াল শুভেচ্ছা জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, এবার বাংলায় পুজো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। ভার্চুয়ালের মাধ্যমে সল্টলেকে দুর্গাপুজোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সোমবার রাজ্য বিজেপির দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় জানিয়েছেন প্রধানমন্ত্রীর এই কর্মসূচির কথা৷ কিন্তু মঙ্গলবারই জানা গেল, শুধু বাঙালিকে শুভেচ্ছা জানানোই নয়, বাংলার একটি পুজোর ভার্চুয়াল উদ্বোধনও করবেন তিনি।
সল্টলেকের ইজেডসিসি-র ভিতরে যে দুর্গাপুজো হয়, ষষ্ঠীর দিন সেই পুজোটিরই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুজোয় বাঙালির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পাশাপাশি উদ্বোধন করেও বাঙালির সঙ্গে মিশে যেতে চাইছেন মোদী। ওই পুজোতেই ষষ্ঠীর দিন উপস্থিত থাকবেন রাজ্য বিজেিপ নেতারা। যদিও রাজ্য বিজেপির তরফে সরাসরি ওই পুজোর সঙ্গে যুক্ত থাকার কথা না বলা হলেও অধুনা বিজেপি নেতা সব্যসাচী দত্ত ওই পুজোর নেপথ্যে রয়েছেন বলেই খবর।

Post a Comment